রাজ্য

ফের বাড়তে পারে কাজের সময়, রাজ্য সরকারি কর্মীদের দুশ্চিন্তা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সামনে আসতে পারে নতুন নির্দেশ। প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে, গরমের জন্য যে বিশেষ ছাড় দিয়ে কর্মঘণ্টা কমানো হয়েছিল, তা শিগগিরই প্রত্যাহার করা হতে পারে। এর ফলে আবারও কর্মীদের ফিরতে হতে পারে আগের নিয়মে পূর্ণ কাজের সময়ে।

উল্লেখ্য, প্রচণ্ড দাবদাহে কর্মীদের শারীরিক অসুবিধার কথা ভেবেই নবান্ন দিন প্রতি ২ ঘণ্টা কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। বিশেষ করে ট্রাফিক পুলিশ বা অন্যান্য ফিল্ড ওয়ার্কে যুক্ত কর্মীরা এই ছাড়ে কিছুটা স্বস্তি পেয়েছিলেন। ওই সময় তাঁদের দৈনিক ডিউটি ৮ ঘণ্টার বদলে ৬ ঘণ্টায় বেঁধে দেওয়া হয়েছিল।

কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব পড়ায় তাপমাত্রা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে এসেছে। তাই প্রশাসনের একাংশ মনে করছে, সেই বিশেষ ছাড় আর প্রযোজ্য নয়। এ ক্ষেত্রে নতুন নোটিশ জারি হলে কর্মীদের আবারও ২ ঘণ্টা বেশি ডিউটি করতে হবে।

সরকারি চাকরি মানেই কেবল দপ্তরের টেবিল-চেয়ার নয় এমন বহু বিভাগ রয়েছে, যেখানে কর্মীদের ঘরে-বাইরে সমানভাবে সক্রিয় থাকতে হয়। তাই কর্মীদের একাংশের দাবি, অতিরিক্ত সময় বাড়ালে শারীরিক চাপ যেমন বাড়বে, তেমনই পারিবারিক জীবনেও প্রভাব পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.