জেলা

সর্প দংশনে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- গত ২০/১১/২২ তারিখে সর্প দংশনে মারা যান জামালপুর ব্লকের, জৌগ্রাম অঞ্চলের জাজনপুর গ্রামের রিজেস মান্ডি। পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে শুক্রবার  মৃতের বাবা কালিপদ মান্ডির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া  হয়। চেক-টি  তুলে দেন বিধায়ক অলোক  কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার ও বি ডি এম ও শুভদীপ যশ। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, একজন মানুষের জীবন কখনোই টাকা দিয়ে পূরণ করা যায় না কিন্তু অসহায় এই পিতার এক লক্ষ টাকা আগামীদিনে অনেক কাজে লাগবে বলে তিনি জানান। তার সঙ্গে তিনি  এও বলেন, আগে এই ধরনের ক্ষতিপূরণ সাথে সাথে কোন সরকারই দিতে পারেনি, রাজ্যের তৃণমূলের সরকার আসার পর মুখ্যমন্ত্রীর সৌজন্যে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত এই পরিবার গুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.