বিদেশ

১৭ বছর পর বাংলাদেশে খালেদা পুত্র তারেক রহমান , কিন্তু ফিরেই বিমানবন্দর থেকে ইউনুসকে ফোন ! দানা বাঁধছে রহস্য

১৭ বছরের অপেক্ষা অবশেষে সমাপ্তির পথে। তারেক রহমান ফিরলেন বাংলাদেশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিলেট হয়ে পৌঁছেন ঢাকায়। আর নিজের দেশে ফিরেই, তারেক রহমান আবেগঘন হয়ে পড়েন। ঢাকায় পৌঁছে , তারেক কিছুক্ষন দাঁড়িয়ে থাকেন , হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে। আবেগে জুতো খুলে , খালি পায় এক মুঠো মাটিও হাতে তুলে, নেন।

সকাল ৯টা ৫৬ মিনিট , তারেক পৌঁছান, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সাথে ছিল তার পরিবারও। স্বেখান থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছান তারেক। আর বিমানবন্দর থেকে বেরিয়েই , এতো বছর পর দেশে ফায়ার আবেগঘন হয়ে পড়েন তিনি।

উল্লেখ্য , বাংলাদেশে নেমেই , অন্তর্বর্তী সরকারের প্রধান , মহম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফোনা কথা হয়েছে বলে সূত্রের খবর। বিমানবন্দরের লাউঞ্জের থেকেই তিনি ফোনে কথা বলেন ইউনূসের সঙ্গে। তবে তাদের মধ্যে , কি বিষয়ে কথোপকথন হয়েছে , সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিন বিমান বন্দর থেকেই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল তারেক রহমানের জন্য। সেখানে দাঁড়িয়ে তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বেরিয়ে যান। এদিন তারেকের সংবর্ধনা অনুষ্ঠানের পর , নিজের মা অর্থাৎ বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে এভারকেয়ার হাসপাতালে দেখা করতে যাওয়ার কথাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.