বর্তমানে স্টার জলসা চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো ‘পরশুরাম আজকের নায়ক’। এমনকি এই ধারাবাহিক সরা ফেলেছে টিআরপি তালিকায়। এবার সেই ধারাবাহিকের জন্য হিন্দি রিমেক তৈরি হলো। যা আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে সম্প্রচার হবে। তবে হিন্দি ধারাবাহিকে থাকছে বাঙালি নায়িকার চমক। যেখানে নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন বাংলার টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী? তবে কে সেই খলনায়িকা?
দর্শকমহলে এরই মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের হিন্দি রিমেক নিয়ে। সেই হিন্দি ধারাবাহিকের নাম হয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম’। স্টার প্লাস চ্যানেলে রাত ৮:৩০-এর স্লটে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে শুরু হবে সেই ধারাবাহিকের সম্প্রচার। সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকের প্রথম ঝলক। যেখানে স্পষ্ট হয়েছে এই ধারাবাহিকের গল্প কোন দিকে এগোবে। পাশাপাশি সামনে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কোন তারকারা পর্দায় ছাপ ফেলতে চলেছে। দর্শকের উন্মাদনা আরো বেড়ে গিয়েছে কারণ এই গল্প এরই মধ্যে বাংলা ভাষায় জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সেই ধারাবাহিকের গল্প হিন্দি ভাষার দর্শকদের একাংশকে মন জয় করতে পারবে বলেই অনুমান সকলের।
ব্লু প্রোডাকশনসের ব্যানারে তৈরি হয়েছে এই ধারাবাহিকের হিন্দি রিমেকে। এমনকি হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় তারকা নীল ভাটকে দেখা যাবে এই ধারাবাহিকের নায়ক হিসেবে। এছাড়াও নায়িকা হিসেবে থাকছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শাম্ভবী সিং। এই গল্পের মূল খল নায়িকা হল শীতল চরিত্র। এবার এই চরিত্রেই থাকছে বড় চমক। দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছে বাংলার তারকার শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি নয় কখনো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি আবার কখনো বলিউড কাপাচ্ছে। সেই উদাহরণ বর্তমানে খুব একটা কম নেই। এবার সেই তালিকায় নতুন নাম সংযোজন হচ্ছে রোশনী ভট্টাচার্যের। ফোনটা কোথায় এবার এই ধারাবাহিকের শীতল চরিত্র ধরা দেবেন বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। এই হিন্দি রিমেক নিয়েও মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে।







