জেলা

জীবন্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করে রেশন সামগ্রী আত্মসাৎ-এর অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ রেশন গ্রাহকদের

রেশন বন্টনে অনিয়ম এবং জীবন্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করে রেশন সামগ্রী আত্মসাৎ-এর অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ রেশন গ্রাহকদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়েরতোলা পোদ্দার পাড়া এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার দুপুর নাগাদ পোদ্দারপাড়া এলাকায় রেশন সামগ্রী বন্টনের জন্য পৌঁছায়। সেখানেই রেশন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার পিন্টু সাহা। রেশন গ্রাহকদের অভিযোগ, জীবন্ত ব্যক্তিকে মৃত দেখিয়ে রেশন সামগ্রী আত্মসাৎ এমনকি কম পরিমাণে রেশন সামগ্রী বিতরণ সহ রেশন বন্টনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রেশন গ্রাহকরা। তাদের দাবি সঠিকভাবে রেশন বিতরণ করুক রেশন ডিলার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। পুলিশে হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.