বিনোদনরাজনীতি

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, হাইকোর্টে শুনানি চলতি সপ্তাহে*

টলিউড থেকে রাজনীতি—দুই জগতেই পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী এবার এক গুরুতর অভিযোগের ভিত্তিতে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রে। প্রাক্তন এক ঘনিষ্ঠ সহকর্মী ও তাঁর স্ত্রীর আর্থিক প্রতারণা ও প্রতিশ্রুতি না রাখার অভিযোগ ঘিরে অভিনেতার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জির শুনানি হতে চলেছে উচ্চ আদালতে।

ঘটনার সূত্রপাত, উত্তর কলকাতার এক থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে। অভিযোগকারীদের দাবি—অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ পেশাগত সম্পর্কের ভিত্তিতে একটি হোটেল সংক্রান্ত অভ্যন্তরীণ সজ্জার কাজে যুক্ত হন তাঁরা। প্রাথমিকভাবে কিছু অর্থ পেলেও, পরবর্তীতে কাজের পরিমাণ বাড়ে এবং সুনির্দিষ্ট চুক্তিপত্র ছাড়াই অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হন ওই দম্পতি।

অভিযোগ, চুক্তি অনুযায়ী প্রায় ৩৫ লক্ষ টাকার পাওনা এখনও মেটানো হয়নি। বিষয়টি নিয়ে সরাসরি অভিনেতার সঙ্গেও যোগাযোগ করেন তাঁরা, কিন্তু ফল মেলেনি বলেই অভিযোগ। এরপরই তাঁরা আইনি পথে এগোন এবং সম্প্রতি মহিলা অভিযোগকারী শিয়ালদহ আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন।

এবার মিঠুন চক্রবর্তীর পক্ষ থেকে দায়ের করা এফআইআর খারিজের আবেদন কী অবস্থান নেয় হাইকোর্ট, সেই দিকেই নজর আইনজগতের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.