পুরুলিয়ার কোটশিলা রেঞ্জের সিমনী জঙ্গলে ফের মিলল চিতাবাঘের স্পষ্ট চিহ্ন। এবার সরাসরি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘের বিরল দৃশ্য। আগেও এই অঞ্চলে চিতাবাঘের চলাচলের প্রমাণ মিলেছিল, তবে এবার স্পষ্ট ছবি সামনে আসায় বনপ্রাণীপ্রেমীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
বনদফতরের দাবি, এটা বন সংরক্ষণের বড় সাফল্যের ইঙ্গিত। বনাঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা নিঃসন্দেহে ইতিবাচক।
বনাধিকারিক অঞ্জন গুহ বলেন,
“বন্যপ্রাণ সংরক্ষণে মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এখন গ্রামে গ্রামে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। যাতে বন ও বন্যপ্রাণ রক্ষায় সাধারণ মানুষ আরও সচেতন হন।”
বনদফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে পরামর্শ—
চিতাবাঘ দেখতে পাওয়া মাত্র নিকটস্থ রেঞ্জ অফিসে খবর দিন
একা বা রাতের বেলায় জঙ্গলে প্রবেশ এড়িয়ে চলুন
বন্যপ্রাণীর প্রতি সহানুভূতিশীল হোন







