কলকাতা

‘নির্বাচনের আগে কোনও টক শো বা সাক্ষাৎকারে যাইনি’, দ্য ওয়াল টাউন হলে একাধিক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: নির্বাচনের আগে সংবাদমাধ্যমের আলোচনাচক্র, টক শো কিংবা সাক্ষাৎকার থেকে দূরে থাকার সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সামনে সরকারের জবাবদিহির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘দ্য ওয়াল টাউন হল’-এর অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক কাঠামো, কেন্দ্র-রাজ্য সমন্বয় এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি কোনও কনক্লেভ, টক শো বা সাক্ষাৎকারে অংশ নেননি। তাঁর দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ডিজিটাল পোর্টাল, ইউটিউবার এবং পডকাস্টারদের তরফে তাঁকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেই সূত্রেই ‘দ্য ওয়াল’-এর আমন্ত্রণে তিনি টাউন হলে উপস্থিত হয়েছেন বলে জানান।
এর পাশাপাশি রাজ্যের আগের সরকারের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের আর্থিক পুনর্গঠন, সরকারি রাজস্ব আদায় এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গ।
মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অর্থায়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ফলে রাজ্য অতিরিক্ত প্রায় ২০ হাজার কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ পেতে পারে বলেও তিনি জানান। তাঁর অভিযোগ, আগের সরকার রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.