একজন পাইলট যখন বিমান চালায় তখন তার কাঁধে থাকে বহু মানুষের জীবনের দায়িত্ব। এবার সকলকে সুরক্ষিতভাবে অবতরণ করানোর পরেই, নিজেই দুনিয়া ছেড়ে চলে গেলেন ২৮ বছরের বিমান চালক। ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যাত্রীরা এরকমই এক পরিস্থিতি সাক্ষী রইল।
উড়োজাহাজের পাইলটদের কর্ম ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যস্ততা থাকে। যার ফলে শারীরিক সময়টা অনেকটা কমে যায়। তবে ইতিমধ্যেই দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ ১লা জুলাই থেকে বিমানচালকদের বিশ্রামের জন্য ৩৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে। তবে তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে পাইলটের প্রাণ হারানোর সংখ্যা ক্রমশ বৃদ্ধি হচ্ছে। এমনকি অনেক কম বয়সে পাইলট এই রোগের শিকার হচ্ছে। এরকম এক ঘটনায় সাক্ষী রইল সকলে।
ইন্ডিয়া এক্সপ্রেসের একজন ২৮ বছরের পাইলট দিন হলো বিবাহিত জীবনের পথ চলা শুরু করেছিল। তবে নতুন বিয়ের সাজো সাজো রব কাটে না কাটতেই চির বিদায় নিল এই ২৮ বছরের বিমান চালক। এদিন বিমান অবতরণের পর হঠাৎ করেই ওই বিমান চালক শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে। এমনকি বিমানের ভেতর কিছুক্ষণ বমি করে। তারপরই তিনি বুকে অসহ্য যন্ত্রণা অনুভব করেন। তৎক্ষণাৎ কো-পাইলটের উদ্যোগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসা শুরুর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাইলট। এই অকাল প্রয়াণে শোকোস্তব্ধ তার সহকর্মী থেকে শুরু করে ওই ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটের গোটা পরিবার।







