ক্রাইমদেশ

সন্তান না হওয়ায় কালো যাদুর সন্দেহে বাবাকে প্রাণে মারল ছেলে, তীব্র চাঞ্চল্য সোনভদ্রে

উত্তর প্রদেশের সোনভদ্র জেলার খাইরাহি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বহু বছর ধরে নিঃসন্তান দাম্পত্য জীবন কাটানোর হতাশা থেকে এক যুবক নিজ বাবার উপর কালোজাদু করার অভিযোগ আনেন এবং সেই সন্দেহেই তাঁকে নৃশংসভাবে হত্যা করেন।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম রামযতন। বিবাহিত জীবনে বহু বছর কেটে গেলেও সন্তানসুখ পাননি তিনি ও তাঁর স্ত্রী। বহু চিকিৎসার পরেও কোনো ফল না মেলায় তিনি বিশ্বাস করতে শুরু করেন, তার বাবা-মাই তাদের ওপর অশুভ শক্তির প্রয়োগ করছেন, যার ফলে ঘরে সন্তান আসছে না।

এই ধারাবাহিক অভিযোগ ঘিরে পরিবারে প্রায়ই কলহ চলত। অতিরিক্ত পুলিশ সুপার ত্রিভুবন নাথ ত্রিপাঠীর বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার ফের একবার কথা কাটাকাটি চরমে ওঠে। সেই সময় রাগের বশে রামযতন একটি কাঠের তক্তা দিয়ে তাঁর বাবা রাজমলকে আঘাত করেন।

গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.