স্বাস্থ্য

আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী বাতাবি লেবু, জেনেনিন

নিজস্ব সংবাদদাতা : লেবুর নানান ধরনের প্রকৃতি আমরা দেখে থাকি যেমন বাতাবি লেবু ,গন্ধরাজ লেবু, কমলালেবু ,পাতি লেবু ও মোসম্বি লেবু। বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে খুবই কার্যকরী। সর্দি কাশি,ভাইরাল ইনফেকশনয়ের হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শরীরের ত্বক সুন্দর ও মসৃণ রাখতে তার উজ্জ্বলতা বাড়াতে এর বিশেষ ভূমিকা আছে। প্রায় প্রত্যেকটি জায়গাতেই কমবেশি এই লেবু উৎপাদন হয়। অন্য লেবুর তুলনায় এতে ভিটামিন সি এর মাত্রা সবথেকে বেশি। বাতাবি লেবুতে ভিটামিন সি পাওয়া যায় ১০৫ মিলিগ্রাম,মোসম্বি লেবুতে রয়েছে ৬৩ মিলিগ্রাম, কমলাতে ৩৪ মিলিগ্রাম, কামরাঙ্গায় ৬১ মিলিগ্রমি, আমড়ায় ২ মিলিগ্রাম।

এসকরবিক এসিড হল বাতাবি লেবুর রাসায়নিক নাম। প্রতি ১০০ গ্রাম বাতাবি লেবুতে যা যা উপাদান থাকে তা হল, শ্বেতসার-৮.৫ গ্রাম,আমিষ-০.৫ গ্রাম,সে-০.৩ গ্রাম, ভিটামিন বি-০.০৬ মিলিগ্রাম,ভিটামিন বি,০.০৪ মিলিগ্রাম, ক্যালসিয়াম-৩৭ মিলিগ্রাম,আয়রন-০.২ মিলিগ্রাম, ক্যারোটিন-১২০ মাইক্রোগ্রাম, খাদ্যশক্তি-৩৮ কিলোক্যালোরি।

গর্ভবতী মা ও তার শিশুর জন্য এই বাতাবি লেবু খুবই উপকারী। বাতাবি লেবু মুখ গহ্বর,পাকস্থলি,ফুসফুস,অগ্ন্যাশয় এবং স্তন ক্যান্সারে খুবই সহায়ক।স্কোয়াশ ও জেলি তৈরিতে বাতাবি লেবুর প্রয়োজন হয় কারণ এতে পেকটিন থাকে। ডায়াবেটিস পেসেন্টদের জন্য খুব উপকারী এই বাতাবি লেবু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.