নিজস্ব সংবাদদাতা : ২৩ সাল জুড়ে শুধু ক্রিকেট নিয়ে মাতামাতি। কিছুদিন আগেই শুরু হয়েছে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট শেষ হলেই শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপের ফরম্যাট তৈরি করে অনুষ্ঠিত হচ্ছে। এরই সাথে শনিবার ২রা সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে। আর এই ম্যাচে দলের স্টার খেলোয়াড়কে সবাই খুব মিস করেছে। হ্যাঁ ঠিকই ভাবছেন কে এল রাহুল। এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগে রাহুল দ্রাবিড়ের কাছে কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ারের ফিটনেস সম্পর্কে আপডেট চাওয়াতে তিনি বলেন শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে খুব খুশি কোচ। ট্রেনিং ক্যাম্পে ভালোই ব্যাটিং করছে। এর সঙ্গে আরও জানান যে এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলবে না রাহুল। যার জন্য পাকিস্তানের ম্যাচে ব্যাট হাতে বা উইকেটের পিছনে দেখা যায়নি তাকে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসন কে। আইপিএল চলাকালীন ভারতীয় দলের এই ব্যাটসম্যান চোট পান যার জন্য রেস্টে রাখা হয় তাকে। যার জন্য দুই ম্যাচের জন্য বাইরে রাহুল। রাহুলকে নিয়ে বিসিসিআই খুবই চিন্তায় আছে। এমনকি রাহুল সুস্থ না হলে দলে ঢুকছেন সঞ্জু।
Read Next
November 14, 2026
শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে নবমবার চ্যাম্পিয়ন ভারত!
November 14, 2026
মেসিহীন আর্জেন্টিনার নতুন যুগের শুরুতেই ধাক্কা, ঘরের মাঠে উরুগুয়ের কাছে হার স্কালোনির দলের
November 13, 2026
যুব অলিম্পিকে ইতিহাস ভারতের! বক্সিংয়ে প্রথম সোনা জিতে নজির গড়লেন মণিপুরের আম্বেকার মেইতেই
November 12, 2026
আফগানিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! বদলার অপেক্ষায় আর্যবীররা
November 12, 2026
বিরাটের পরামর্শেই সাফল্য? অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেঞ্চুরির পর ভাইরাল আর্যবীর শেহওয়াগের পুরনো ভিডিও
November 12, 2026
দিল্লির অধিনায়কত্বে থাকতে নারাজ অক্ষর প্যাটেল! সৌরভের চিন্তা বাড়িয়ে নেতৃত্বের দৌড়ে নতুন মোড়
Related Articles
Check Also
Close
-
গাব্বায় বৃষ্টির ফয়সালা! ড্রতে শেষ অস্ট্রেলিয়া-ভারত টেস্টDecember 18, 2024







