উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপ নগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামে। চলতি মাসের ২৬ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালবেলায় একটি কাকরোল খেতে বছর উনিশের এক যুবতীর রক্তাক্ত মাখা মৃতদেহ উদ্ধার হয়। দেখা যায় গলার নলিকাটা। পাশাপাশি তার মুখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মৃতদেহের পাশ থেকে বাংলাদেশী পরিচয় পত্র, মোবাইল ফোন ও নাম্বার পাওয়া গেছে। এমনকি বাংলাদেশি চশমা উদ্ধার হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল ভারত ও বাংলাদেশ সীমান্তের গোবিন্দপুর গ্রামে। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়। প্রাথমিক অনুমান ওই যুবতী রাতের অন্ধকারে সীমান্ত সুরক্ষার নজর এড়িয়ে এদেশে ঢুকেছিল, না কর্মসূত্রে বোম্বাই থাকা ওই বাংলাদেশি রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল।
তাহলে কি দালালের খপ্পরে পড়ল। মৃত্যু নিয়ে উঠেছে একাধিক প্রশ্নচিহ্ন । যুবতীর মৃত্যুর ঘটনায় ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তের আধিকারিকদের পুরো বিষয়টা স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে॥বাংলাদেশী পরিচয় পত্র পাওয়ার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বিএসএফ ও পুলিশ॥ এই ঘটনার রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় হয়। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকেই। ঠিক ৭২ ঘণ্টার মধ্যে এক দালাল নাম নিছর মোল্লা বাড়ি বিথারি হাকিমপুর গ্রামে তাকে আজ ভোররাতে পুলিশ গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। বসিরহাট পুলিশ সুপার ডক্টর জবি থমাস, বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনামা মহাপাত্র স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাম মোদিকের নেতৃত্বে একটি বিশেষ নজরদারি টিম তৈরি করা হয় তারপর থেকে একের পর এক এই খুনের কিনারা করতে শুরু করে। ওই যুবতীর পাশ থেকে উদ্ধার মোবাইল ফোন, পোশাক, বাংলাদেশী ঠিকানা, রক্তের নমুনা মাটি সংগ্রহ করে বসিরহাট পুলিশ। মৃত যুবতীর শেষবার ফোনে কার সঙ্গে কথা হয়েছিল সেই মোবাইল ফোন নাম্বার ট্র্যাক করে দালালের পরিচয় পায় জেলা প্রশাসন।







