দেশ

বিস্ফোরণ ৩, জ্বলছে চেয়ার, নাশকতার চিত্র কেরলে

রবিবার সকালে কেরালার এর্নাকুলামের কনভেনশন সেন্টারে পরপর তিনটি ভয়াবহ বিস্ফোরণের ঘটে। ঘটনাস্থলেই মারা যান একজন, আহতের হন প্রায় ৪০। জানা যায় যে সময় এই বিস্ফোরণগুলি হয়েছিল, সে সময় কনভেনশন সেন্টারে খ্রিস্টানদের প্রার্থনা চলছিল।

এই ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যায় বিস্ফোরণের পর মরিয়া হয়ে ছুটছে মানুষ। দাউ দাউ করে জ্বলছে চেয়ার। আগুন যাতে তীব্র আকার ধারণ করতে না পারে সেজন্য সেখান থেকে সরিয়ে নিচ্ছেন চেয়ার কয়েকজন।

বিস্ফোরণের সময় সেখানে ২ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। পরিকল্পিত সিরিয়াল ব্লাস্ট বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে মনে করা হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী পি বিজয়নের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থলে পৌঁছেছে NIA টিমও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.