প্রথমে ধর্ষণের চেষ্টা, কিন্তু ব্যর্থ। পড়ে ওই শিশুকে থেতলে খুন। এই পাশবিক ঘটনাটি ঘটেছে আগড়ায়। একটি বছর ছয়ের শিশুকন্যা নিখোঁজ ছিল বেশ কিছুদিন। বাচ্চাটিকে খুঁজতে তল্লাশি শুরু করে পুরো গ্রামের লোক। ওয়াচম্যান রাজবীর ও ওই নিখোঁজ শিশুকন্যার খোঁজ শুরু করে।
সন্দেহ শুরু হয় যখন প্রতিবেশী একজনের ল্যাবরাডর কুকুর যতবারই রাজবীরকে দেখে চেঁচিয়ে ওঠে। শেষে ওই কুকুরের সহায়তায় পুলিশের জলে জড়ায় রাজবীর। রাজবীরকে পুলিশ গ্রেফতার করে। এরপর শুরু হয় পুলিশি জেরা।
জানা যায়, প্রথমে ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর অভিযুক্ত রাজবীর প্রথমে ওই শিশুকন্যাকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করে। এরপর মৃত্যু নিচিত করে মাথা থেতলে দেওয়া হয়। এরপর একটি আবর্জনার স্তূপের মধ্যে ওই শিশুকন্যার দেহ ফেলে রাখে পালিয়ে যায় অভিযুক্ত।







