নিজস্ব সংবাদদাতা: ফের ঝাড়গ্রাম সফরে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিনি পৌঁছবেন ঝাড়গ্রামে,এমনটাই প্রশাসন সূত্রে খবর। বুধবার আদিবাসী দিবস। সেই অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। এছাড়া জেলার সরকারি পরিষেবা সংক্রান্ত বৈঠকও করতে পারেন তিনি।
উল্লেখ্য, এই বছরে পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলা পরিষদে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সংখ্যাগরিষ্ঠ আসনেও জিতেছে রাজ্য শাসকদল। এই পরিস্থিতিতে মানুষের কী সমস্যা,তা শুনবেন মমতা।পাশাপাশি,গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কীভাবে কাজ করা দরকার,কোন কাজ আগে করতে হবে তা’ও নির্ধারণ করে দেবেন মুখ্যমন্ত্রী।
বলতে গেলে, আসন্ন চব্বিশের নির্বাচনের পূর্বে জঙ্গলমহলের এইসব জেলায় দলের সংগঠনের জোর বুঝে নিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং।







