নাসিরউদ্দিন শাহ বলিউডে এক অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। শুধু সিনেমার পর্দায় নয় করেছেন থিয়েটার জগতে ভালোই পশার তার। তিনি বরাবরই একজন স্পষ্ট বক্তা ব্যক্তি। আবারো কোনরকম ঢাকা-চাপা না রেখে মন্তব্য করলেন নাসির, তার মতে ক্ষমতা থাকা রাজনৈতিক দলগুলি কৌশল করে জনসাধারণের মননে ইসলামফোবিয়ার বীজ বপন করছে। এবিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেন, সিনেমা, সিরিজে বাস্তবে, সব জায়গায় প্রতিফলন দেখা যাচ্ছে এধরনের মানসিকতার শিক্ষিত মানুষদের মধ্যেও কোথাও একটা ঢুকিয়ে গিয়েছে মুসলিম বিরোধী চিন্তাভাবনা। একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে মুসলিম-বিদ্বেষ।
বর্ষীয়ান অভিনেতার মতে, রাজনীতিবিদরা ধর্মের নামে ভোট চাইছেন এবং নির্বাচন কমিশন এতটাই মেরুদন্ডহীন যে তাদের বিপক্ষে গিয়ে ব্যবস্থা নেওয়ার সাহস পাচ্ছে না। প্রধানমন্ত্রীর সমালোচনা করতেও পিছপা হয়নি নাসির। তার হতাশা সত্ত্বেও, নাসিরুদ্দিন শাহ আশাবাদী তার বিশ্বাস একদিন দেশে ঘৃণার রাজনীতি শেষ পর্যন্ত শেষ হবে।







