মাটিয়া থানার কেন্দুয়া এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও নির্যাতিতা একই পাড়ার বাসিন্দা।
অভিযোগ, গতকাল সন্ধ্যায় নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক জোর করে তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকিও দেয় সে। পরবর্তীতে বাড়ির লোকজন ফিরে এসে মেয়েটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। জিজ্ঞাসাবাদে নাবালিকা পুরো ঘটনার বিস্তারিত জানায়।
এরপরই পরিবারের পক্ষ থেকে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।







