শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত জামাই অর্থাৎ ওই যুবকের গ্রেপ্তার করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে পর্ণশ্রী থানার বিজি প্রেস এলাকার একটি বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।জামাই শুক্রবার রাতে শ্বশুরবাড়ির পাঁচিল দিয়ে উঠে ছাদের দরজা দিয়ে ভেতরে ঢোকে। আর এরপর এই শনিবার সকালে জামাইকে ঘরের মধ্যে থেকে পরিবারের শুরু হয় অশান্তি। শ্বশুর বাড়ির লোকের অভিযোগ, অভিযুক্ত যুবক শ্বশুর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে মারধর করেছিল। আর সেই সময় শ্বশুর-শাশুড়ি মেয়েকে বাঁচাতে গেলে তাঁদের ওপরও জামাই চড়াও হয় ভোজালি নিয়ে। আর তখনই স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ভোজালি দিয়ে আঘাত করে জামাই। তাঁদের তিনজনের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। একজন প্রতিবেশী ওই অভিযুক্ত যুবককে আটকাতে গেলে সেই প্রতিবেশীকেও ভোজালি দিয়ে আঘাত করে । এরপর স্থানীয় এবং প্রতিবেশীরা কয়েকজন মিলে ওই যুবককে ধরে হাত-পা বেঁধে বসিয়ে রাখে। আহত তিনজনকে তৈরি করি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ এবং অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে, তার সাথে উদ্ধার করে ভোজালিও।







