রাজ্য

ফের ভোগান্তি রেল যাত্রীদের! আজ থেকে বাতিল 200 টির বেশি লোকাল ট্রেন।

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া- খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।

২৯ জুন থেকে ৮ জুলাই খড়্গপুর ডিভিশনের মোট ২৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল সেই তালিকায় আছে তাম্রলিপ্ত, ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, ধৌলি, আরণ্যক, কান্ডারি, সামলেশ্বরী, আজাদ হিন্দ, শতাব্দী-র মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও। এই ১০ দিনে ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেনের এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে:
১২৮৫৭/ ১২৮৫৮ হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস
১২০২১/ ১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
১২৮৮৩/ ১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
১২৮৭১/ ২২৮৬২ হাওড়া-তিতলাগড়/কান্তবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস
১৮০০৬ জগদলপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস
১৮০০৫ হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস
১৮০১১/ ১৮০১৩ হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
১৮০১২/ ১৮০১৪ চক্রধরপুর/বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস
২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস
২২৮০৩ শালিমার-সম্বলপুর এক্সপ্রেস

একাধিক বাতিল লোকাল ট্রেন:
২৯ জুন শনিবার ২ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৩০ জুন রবিবার ৬ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
০১ জুলাই সোমবার ১৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
২ জুলাই মঙ্গলবার ১৫ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৩ জুলাই বুধবার ১৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৪ জুলাই বৃহস্পতিবার ১৬ টি ট্রেন বাতিল থাকবে।
৫ জুলাই শুক্রবার ৬২ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৬ জুলাই শনিবার ৭১ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.