অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে কামব্যাকের ছন্দে ভারত ‘এ’ দল। শুরুতে ব্যাট হাতে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও অভিমন্যু ঈশ্বরনের ব্যর্থতা বিপদে ফেলেছিল ভারতকে, কিন্তু মুকেশ কুমারের বিধ্বংসী বোলিং ও সাই সুদর্শন সাথে দেবদত্ত পাড্ডিকালের মজবুত জুটিতে ম্যাচের দখল নেয় দলটি।
প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হয়ে ৮৮ রানে পিছিয়ে থাকা ভারত দিনের শুরুতেই মুকেশের ৬ উইকেট (৪৬ রানে)। প্রসিদ্ধ কৃষ্ণর ৩ উইকেটের দাপটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৫ রানে থামিয়ে দেয়। কিন্তু দ্বিতীয় ইনিংসেও শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তখনই এগিয়ে আসেন সুদর্শন ও পাড্ডিকাল। দুজনের ১৭৮ রানের অপরাজিত জুটি ভারতকে ১২০ রানের লিড এনে দেয়।
সাই সুদর্শন (৯৬*) ও দেবদত্ত (৮০*) অফস্পিনার টড মার্ফির সামনে অনায়াসে খেলেন, যার ফলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি হয়। মার্ফির বল নিয়ন্ত্রণের অভাব ও পদ্দিকলের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় ভারত ‘এ’ দল।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের ব্যাটসম্যানদের মধ্যে কুপার কনোলির দ্রুতগতির ব্যাটিং এবং নাথান ম্যাকস্বিনির দায়িত্বশীল ইনিংস কিছুটা প্রতিরোধ গড়েছিল, কিন্তু মুকেশ কুমারের শাণিত স্পেলে তাদের বড় রান করা সম্ভব হয়নি। এখন ভারতীয় দল তৃতীয় দিনে বড় লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার অপেক্ষায়।







