আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পরিচালক প্রতিম ডি গুপ্তের চালচিত্র। এই সিনেমায় অভিনয়ে দেখা যাবে বাংলাদেশি অভিনেতা অপূর্ব, টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরী, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, তানিকা বসু এবং স্বস্তিকা দত্তকে।
পরিচালক প্রতিম ডি গুপ্ত তার পাঁচ অধ্যায় সিনেমার মধ্যে দিয়ে বিনোদন জগতে পা রেখে ছিলেন। কিন্তু তার প্রথম সিনেমাটি ফ্লপ হয় তার পরবর্তীতে তিনি পরিচালনা করেন সাহেব বিবি গোলামের। তারপর থেকে তাকে ফিরে তাকাতে হয়নি। তার এই চালচিত্র সিনেমাটি একটি থ্রিলার সিনেমা। এই সিনেমায় চারজন পুলিশের জীবনকে তুলে ধরা হয়েছে।
তাকে এই সিনেমার বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এই সিনেমা নির্মাণের সময় বিশ্বকবাবু বলে একজন পুলিশের সঙ্গে অনেক আলোচনা করেছেন তিনি । উনি একটা বই-ও লিখেছেন, বইটার নাম ‘কেদার ফাইলস’। বই ছাপার আগে উনি প্রাথমিকভাবে কিছু অংশ পড়তে দিয়েছিলেন। সেগুলো পড়ে আমার কিছু ধারণা তৈরি হয়। ওঁর তিন-চারজনের টিম ছিল এবং তারা একসঙ্গে কেস সলভ করত। সেখান থেকে কিছু আইডিয়া পেয়েছি। বাকিটা নিজে ক্রিয়েট করেছি। এভাবেই হয়েছে। আমি সুপার রিয়্যাল ছবি বানাতেও চাইনি। একটু লার্জার দ্যান লাইফ চেয়েছি। সিরিয়াল কিলার বিষয়টা তো কলকাতায় নেই। শুরুই করছি যখন বড় ক্যানভাসে, হুট করে একদম রিয়েল গ্রাউন্ড লেভেলে যেতে চাইনি, মানে ‘দোস্তজী’ বা ‘সহজ পাঠের গপ্পো’-র মতো কিছু চাইনি এই বিষয় নিয়ে।
এর পর একটাই প্রশ্ন থাকে এতো প্রস্তুতি কি সফলে আসবে খাদান ও সন্তানের মুখোমুখি?







