দেশ

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সহানুভূতির ভিত্তিতে চাকরির আবেদন খারিজ

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় পিতার মৃত্যুর পর সহানুভূতির ভিত্তিতে সরকারি চাকরির আবেদন করেছিলেন পুত্র। তবে এবার সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, সহানুভূতির ভিত্তিতে চাকরি পাওয়া কোনও অধিকার নয়। মহামান্য আদালতের এই রায় চমকে দিয়েছে সকলকে।

আদালতের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে সহানুভূতির ভিত্তিতে শুধুমাত্র কিছু বিশেষ ক্ষেত্রে চাকরি দেওয়া উচিত। তার মধ্যে রয়েছে যেখানে পরিবার প্রকৃতভাবে আর্থিক সঙ্কটে পরে যাবে। এমনকি যাদের জীবনধারণের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এই মামলার আবেদনকারী ছিলেন রবি কুমার জেফ। তার বাবা সেন্ট্রাল এক্সাইজ বিভাগের প্রধান কমিশনার ছিলেন। ২০১৫ সালের আগস্ট মাসে তার মৃত্যু হয়।

বাবার মৃত্যুর পরে রবি কুমার সিজিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ, রাজস্থানে চাকরির জন্য আবেদন করেন সহানুভূতির ভিত্তিতে। কিন্তু বিভাগীয় কমিটি তাঁর আবেদন খারিজ করে দেয়।

সূত্রের খবর, এই বিভাগে ওই ধরনের ১৯টি আবেদন জমা পরেছিল। তার মধ্যে ৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে রবির আবেদন নাকচ হয়ে যায় কারণ, তাঁর বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তির পরিমাণ। এমনকি জানা গিয়েছে, রবির বাবা মৃত্যুকালে পরিবারকে দুটি বাংলো, ৩৩ একর জমি ও প্রতি মাসে ৮৫ হাজার টাকা পেনশন রেখে গিয়েছিলেন। এই আয়ের উৎস ও সম্পত্তি বিচার করে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে পরিবারের প্রয়োজন মেটানোর জন্য এই সম্পদ যথেষ্ট।

সেই কারণে আদালত স্পষ্ট নির্দেশ দেয়, আর্থিকভাবে সচ্ছল পরিবারের ক্ষেত্রে এই ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। সহানুভূতির ভিত্তিতে সরকারি চাকরির নীতি তৈরি হয়েছে শুধুমাত্র আর্থিক সঙ্কটে পরা পরিবারগুলিকে ত্রাণ দিতে। ফলে এতে কোনও আইনি অধিকার তৈরি হয় না, বরং বিশেষ পরিস্থিতিতেই ব্যতিক্রমীভাবে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.