রাজ্য

পরপর তিনদিন বন্ধ থাকবে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটের মেট্রো

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর কাজ প্রায় শেষের মুখে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মধ্যে মেট্রো ছোটা শুধু সময়ের অপেক্ষা। সম্ভবত, মে মাসেই এই রুটের মেট্রো চালু হবে। এর মাঝেই বড়ো ঘোষণা। ২৬-২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটের মেট্রো। সিআরএস-এর মেট্রো পরিদর্শনের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস), আগামী ২৭ এপ্রিল বউবাজারের বিপর্যস্ত অংশের নীচে সুড়ঙ্গ পরিদর্শনে আসছে । এই কারণেই তিন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। গোটা অংশ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখে নেবেন সেফটি কমিশনার। ট্রেন আদৌ যাত্রী বহনের জন্য প্রস্তুত, নাকি এখনও সময় লাগবে, সেসব দেখে নেওয়ার জন্যই এই পরীক্ষা। কোনও জায়গায় সমস্যা দেখা দিলে তা পর্যবেক্ষণ করা হবে। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.