বিনোদন

মৃত্যুর মুখ থেকে ফিরলেন পবনদীপ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘ইন্ডিয়ান আইডল’ তারকা

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন ‘ইন্ডিয়ান আইডল ১২’-খ্যাত গায়ক পবনদীপ রাজন। গুরুতর দুর্ঘটনার পর দীর্ঘ ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ, শুক্রবার তিনি ছাড়া পেলেন। বিমানে চেপে বাড়ির পথে ফেরার সময় নিজের ছবি ভাগ করে নিয়েছেন পবনদীপ, যেখানে তার হাতে সেলাইয়ের গভীর দাগ স্পষ্ট। কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি তার অগণিত অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
গত ৯ মে ভোর ৩:৪০ মিনিটে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন এই জনপ্রিয় গায়ক। অহমদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে দ্রুত বিমান ধরার পথে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। চালকসহ আরও দু’জন যাত্রী গুরুতর জখম হন।
হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার পর পবনদীপের সারা শরীরের একাধিক হাড় ভেঙেছিল, ছিল গুরুতর চোট ও আঘাত। দীর্ঘ ২৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে তিনি সুস্থ জীবনে ফিরলেন। তার বাড়ি ফেরার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা, যারা নিয়মিত তার সহকারী দলের থেকে খবর নিয়েছেন এবং প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
একাধিক অস্ত্রোপচারের ধকল গেছে পবনদীপের ওপর দিয়ে। প্রথম অস্ত্রোপচারটি টানা ছ’ঘণ্টা ধরে চলে, যেখানে চিকিৎসকেরা তার কিছু হাড় জোড়া লাগান। চার দিন বিশ্রাম ও আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তরের পর দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় বাকি হাড় জোড়া লাগানোর জন্য। ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন তিনি, এমনকি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের গানও শুনিয়েছেন! যদিও কত দিন তাকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.