খেলাধুলা

ইংল্যান্ডে ফের রোহিত-কোহলি, আগামী মরশুমে ভারতের সাদা বলের সূচি চূড়ান্ত

টেস্ট সিরিজের উত্তাপ কাটতে না কাটতেই আরও একবার ইংল্যান্ড সফরে নামছে টিম ইন্ডিয়া। তবে এ বার লক্ষ্য সাদা বলের দুই ফরম্যাট— ওয়ানডে ও টি-টোয়েন্টি। বৃহস্পতিবার বিসিসিআই যে সূচি প্রকাশ করেছে, তা দেখে ক্রিকেটপ্রেমীরা ভীষণভাবে উচ্ছ্বসিত। কারণ সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালে আবারও ইংল্যান্ডের মাটিতে দেখা যেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে ঘিরেই সাজতে পারে ভারতের সম্ভাব্য সাদা বলের স্কোয়াড।

সূচি অনুযায়ী, আগামী বছরের ১ জুলাই ডারহামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি ম্যাচগুলি ৪ জুলাই ম্যাঞ্চেস্টার, ৭ জুলাই নটিংহাম, ৯ জুলাই ব্রিস্টল এবং ১১ জুলাই সাদাম্পটনে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় রাত ১১টা থেকে ম্যাচগুলি শুরু হলেও, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে। এরপর ১৪ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ— যথাক্রমে বার্মিংহাম, কার্ডিফ ও লর্ডসে।

এই সফরে ভারতীয় মহিলা দলও থাকছে। তারা খেলবে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ। টি-টোয়েন্টি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মে মাসে, আর একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুলাই লর্ডসে।

এ ছাড়া ইংল্যান্ড পুরুষ দল পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টেস্ট খেলবে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে। সব মিলিয়ে ২০২৫ সালেও জমজমাট হতে চলেছে ইংল্যান্ডের ক্রিকেট মরশুম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.