স্ত্রীর গায়ের রং নিয়ে স্বামীর খোটা! এমনকি হুমকি দেন দ্বিতীয়বার বিয়ে করারও ! আত্মঘাতী মহিলা । অভিযোগ শশুরবাড়ির হেনস্থায় আত্মঘাতী হয়েছিলেন তিনি। মহিলার মৃত্যুর ৩০ বছর পর , এবার মুক্তি পেলেন স্বামী। বোম্বে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হলো , মৃতার স্বামীর মন্তব্য , আত্মহত্যায় প্ররোচনার মধ্যে পড়ে না , এটি ঘরোয়া কলহের পর্যায় পড়ে। স্বামীর মন্তব্য ফৌজদারি হেনস্থা সংক্রান্ত না হওয়ায় এবার মামলা থেকে মুক্তি পেলেন অভিযুক্ত স্বামী ।
ঘটনা ১৯৯৫ সালের । গৃহবধূ আত্মহত্যা করেছিলেন কুয়োয় ঝাঁপ দিয়ে । মৃত্যুর আগে তিনি , নিজের শশুরবাড়ির অভিযোগ জানিয়েছিলেন বাবা – মায়ের কাছে । এমনকি তার স্বামী নাকি তার গায়ের রং নিয়েও খোটা দিতেন । স্বামী বারবার বলতেন যে , তিনি দ্বিতীয় বিয়ে করবেন । পাশাপাশি আরও নানান হেনস্থার কথা জানিয়ে , আত্মহত্যা করেন গৃহবধূ ।
১৯৯৮ সালে ২৩ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে মামলা হয় । আদালতের তরফে সাতবার তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং স্ত্রীকে হেনস্থা ও আত্মহত্যায় প্ররোচনার অপরাধে , তাকে ৫ বছর কারাবাসের সাজা দেওয়া হয় । কিন্তু সম্প্রতি বোম্বে হাইকোর্ট জানিয়ে দেয় , স্বামীর এই মন্তব্য অপরাধ নয় , তা ফৌজদারি হেনস্থার আওতায় পড়ে না ।
বিচারপতি এসএম মোদক জানান , ‘‘বৈবাহিক জীবনে উদ্ভূত প্রতিটি বিরোধ ফৌজদারি অপরাধ নয়। তখনই তা অপরাধের পর্যায় পড়বে, যখন ওই হেনস্থার কারণে বধূর সামনে মৃত্যু ছাড়া আর কোনও বিকল্প থাকবে না। এ ক্ষেত্রেও বধূর উপর নির্যাতন হয়েছে। কিন্তু এটা সেই ধরনের নির্যাতন নয়, যে কারণে অপরাধ আইন প্রযুক্ত হতে পারে।’’ তাই এবার পূর্বের রায় খারিজ করে অভিযুক্ত স্বামীকে মুক্তি দিল বোম্বে হাইকোর্ট।







