ক্রাইম

ভোরের রক্তাক্ত কাণ্ড! মা-বাবাকে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশের আধিকারিকের

ঝাড়গ্রামে ভয়াবহ ঘটনা। পরিবারকে কেন্দ্র করে মানসিক চাপে ভুগছিলেন বলে প্রাথমিক অনুমান। বৃহস্পতিবার ভোরের দিকে ডিউটি থেকে বাড়ি ফেরার পর চাঞ্চল্যকর কাণ্ড ঘটান জঙ্গলমহল ব্যাটেলিয়নের এক সাব-ইনসপেক্টর।

সূত্রের খবর, আসানসোলের বামুনপাড়ার বাসিন্দা জয়দীপ চ্যাটার্জি নামে ওই পুলিশ আধিকারিক বাড়ি ফিরে প্রথমে নিজের সার্ভিস রিভলভার দিয়ে বাবা দেবব্রত চ্যাটার্জি ও মা শম্পা চ্যাটার্জিকে গুলি করেন। এরপর নিজেকেও গলায় গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি।

গোটা ঘটনা ঘটে ভোর ৫টা নাগাদ। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরে ঢুকতেই তাঁদের চোখে পড়ে রক্তাক্ত তিনজনকে মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

তদন্তে নেমে পুলিশ ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক অশান্তিই এই ঘটনার নেপথ্যে। তবে কী কারণে এমন ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন ওই পুলিশকর্মী, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.