কলকাতায় এসে পৌঁছল ৬ সদস্যর ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তারা কলকাতা বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালি উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে গিয়ে তারা সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই এবং পরিস্থিতি খতিয়ে দেখতে চায়।
রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছল 6 সদস্যের এক ফাইন্ডিং টিম । ইতিমধ্যেই তারা কলকাতা বিমানবন্দর থেকে সন্দেশখালি যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগেরবার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দিয়েছিল। এবার তারা কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে সন্দেশখালি উদ্দেশ্যে রওনা দিয়েছে। কোর্টের নির্দেশমতো তারা সন্দেশখাড়ির মাঝেরপাড়, নতুনপাড়া, নস্কর পাড়া রাস মন্দির সংলগ্ন এলাকাতে যাবে। সেখানকার সাধারণ মানুষের সাথে তারা কথা বলবে।







