জেলা

টিকিট চাইতেই আক্রমণ মহিলা রেল কর্মীকে!

টিকিট না থাকায় কি যাত্রীকে ফাইন করাও যাবে না? মহিলা টিকিট পরীক্ষককে মারধর ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ যাত্রীর বিরুদ্ধে। আজ বুধবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে। ঘটনায় আক্রান্ত ওই টিকিট পরীক্ষকের নাম তনুশ্রী ঘড়ুই।

রেল সূত্রে খবর, প্রতিদানের মত টিকিট পরীক্ষা করছিলেন।
এক মহিলার কাছে টিকিট দেখতে চাইলে সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। সেই বচসা ধিরে ধিরে বিশাল আকার নেয়। টিকিট পরীক্ষকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সেই যাত্রী । রেল কর্মীর জখম হওয়াতেও আক্রমণ কমেনি।এমনকি রেল কর্মির গলায় থাকা পরিচয়পত্রের ফিতে দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে জান অন‍্যান রেল কর্মী ও পুলিশ।

ঘটনার জেরে আতঙ্কিত টিকিট পরীক্ষকরা। ফাইন নিয়ে তারপরই অভিযুক্ত যাত্রীকে ছাড়া হয়। টিকিট পরীক্ষকদের সঙ্গে যাত্রীদের ঝামেলা নতুন ঘটনা নয়। তবে পরিস্থিতি এতটা ভয়ংকর হতে পারে, তা ভাবতে পারেনি কেউ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.