বিনোদন

ফের বলিউডের বড় পর্দায় হাসির ফোয়ারা তুলতে আসতে চলেছে অক্ষয় কুমার ও অনীশ বাজমি

অক্ষয় কুমার বলিউডের এমন একটি নাম যাকে প্রায় সব রকমের চরিত্রেই দেখা গেছে। বিভিন্ন ঘরানার ছবি করার পাশাপাশি উল্লেখজনক ভাবে ভাবে নজর কেড়েছে কমেডি সিনেমায়। অন্যদিকে পারিবারিক মূল্যবোধ ও হাস্যরসের মোরা সিনেমা বানাতে পারদর্শী পরিচালকদের মধ্যে অন্যতম হলেন অনীশ বাজমি। এবার ১৫ বছর পর ফের তারা একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন।

এর আগে বিভিন্ন সময়ে কমেডি ঘরানায় ‘ওয়েলকাম’, ‘সিং ইস কিং’, ‘থ্যাঙ্ক ইউ’র মতো বিভিন্ন সিনেমার মাধ্যমে বেশ প্রশংসা পেয়েছিলেন অক্ষয় কুমার। এই সমস্ত সিনেমার পরিচালনার দায়িত্ব সামলেছেন অনীশ বাজমি। এবার ফের সেই জনপ্রিয় পরিচালকের পরিচালনায় দক্ষ অভিনয়ের মাধ্যমে পর্দা কাঁপাতে চলেছেন অক্ষয় কুমার। ফের হাসির ঝরনা ঝরাতে জুটি বাঁধতে চলেছেন এই দুই শিল্পী। এরই মধ্যে এই খবর সামনে আসতেই দর্শকমহলে কিন্তু উন্মাদনা ছড়িয়ে পরছে।

যদিও এই সিনেমার নাম এখনো প্রকাশিত না হয়নি। তবে এই সিনেমার গল্প করে উঠবে আধুনিক পরিস্থিতি নিয়ে। এমন একটি গল্প হতে চলেছে যার সঙ্গে মিল খুঁজে পাবেন সাধারণ মানুষ। এক্কেবারে সাধারণ জীবনযাত্রার মধ্যেই হাস্যরস খুঁজে বের করেই বড় পর্দায় তৈরি হবে এই সিনেমার প্রেক্ষাপট। এমনকি অনিশ বাজমির এই পরিচালনায় এই সিনেমায় শুধু কমেডি থাকবে না থাকবে আবেগ। এমনকি সেই আবেগকে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে ভু, অক্ষয় কুমারের স্বতঃস্ফূর্ত অভিনয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.