রাজ্যসভা নির্বাচনের জন্য , মনোনয়ন পেশ করতে সকাল সকাল বিধানসভায় পৌঁছালেন তৃণমূলের প্রাথীরা। প্রথমবারের জন্য বিধানসভায় পা রাখলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকও। স্বামীর সঙ্গে বিধানসভার অন্দরে প্রবেশ করেন তিনি । কোয়েল বলেন , “দায়িত্ব পালন করব। মানুষের জন্য কাজ করব।”
উল্লেখ্য , এদিন সকলের ১১ টায় আসার কথা থাকলেও , রাজীব কুমার বেশ কিছুটা সময় আগেই পৌঁছে যান। আগে গিয়ে পরিষদীয় দপ্তরের সচিবালয়ে কিছুক্ষণ একাই বসে ছিলেন । তারপর মেনকা গুরুস্বামীও আসেন সঙ্গীকে সঙ্গে নিয়ে। তবে সকাল ১১ টায় সকলের আসার কথা থাকলেও বাবুল সুপ্রিয় সময়ের কিছুটা পরে পৌঁছান ।
এদিন ১১ টার সময় থাকলেও , সকাল ১০ টা বেজে ৪৪ মিনিটেই বিধানসভায় পৌঁছে যান রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি জানি ভগবান আমাকে এমন কোনও দায়িত্ব দেবে না যা আমি পালন করতে পারব না।” তারপর স্বামী নিসপাল সিংকে সাথে নিয়ে কোয়েল মল্লিক বিধানসভায় পৌঁছান। কোয়েল বলেন, “একটা নতুন যাত্রা। সবার ভালোবাসা, আশীর্বাদ পেলে যাত্রা সফল হবে। এটা একটা অনেক বড় দায়িত্ব। আমি জানি আমি দায়িত্ব নিয়েছি যখন, সফল হব।” মেনকা গুরুস্বামীও মনোনয়ন দিতে গিয়ে বলেন, “আমি গর্বিত, সম্মানিত।”







