জেলা

সাতসকালে হলদিয়া মেছেদা জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত ১ সাইকেল আরোহী*

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা জাতীয় সড়কের কামারদা এলাকায় সাত সকালে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। জানা যায়, মেচেদা থেকে নন্দকুমারের দিকে একটি প্রাইভেটকার যাচ্ছিল সেই সময় ওই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে গাড়িটি পাশের একটি নয়ানজুলিতে পড়ে যায়। তবে ওই গাড়ির ড্রাইভার পলাতক। সঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত জানা যায়নি। সাত সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সাইকেল আরোহীর নাম শ্রীকান্ত মাইতি বাড়ি নন্দকুমার ব্লকের নীলকুন্ঠা এলাকায়।পরে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.