খেলাধুলা

জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

একদিকে যেমন, চোট সারিয়ে আনোয়ার ফিরে আসায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বলে সবুজ-মেরুন সমর্থকরা আসায় বুক বাঁধছিল, ঠিক ওপর দিকে, সুপার কাপে বড় স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির।
হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এদিন ৩-২ গোলে জিতল লাল হলুদ। জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। লালহলুদ শিবির
সুপার কাপের প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্ট ঘরে তুলল। ৩৩ মিনিটে বাঁ পায়ের ভলিতে চোখ ধাঁধানো গোল করেন ক্যাপ্টেন ক্লেটন সিলভা। সেই গোল দেখে প্রিয় ফুটবলারকে হাততালিতে ভরিয়ে দেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের সমর্থনের জোয়ার দেখে মনে হচ্ছিল, লাল-হলুদ যেন ঘরের মাঠেই খেলছে।
তবে সভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে, ফাঁরা কি এবার কাটবে? নতুন দিগন্ত উন্মোচন হবে ইস্টবেঙ্গল ক্লাব এর ? এখনই হয়তো বলা মুশকিল। তবে যে কোনও জয়ই আনন্দের। আর সেই জয় থেকেই যেন নতুন স্বপ্ন দেখা শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.