Uncategorizedজেলা

কনকনে ঠান্ডায় অসহায়দের স্বস্তি দিতে পাশে এসে দাঁড়ালেন ‘পুলিশ’!

এক সময় পুলিশ দেখলেই ভয় পেত সাধারণ মানুষ। চেষ্টা করতো এড়িয়ে চলার। গ্রামের মধ্যে পুলিশের গাড়ি দেখলে কৌতূহলী হয়ে উঠতো মানুষ। কিন্তু বর্তমান সময়ে সাধারণ মানুষের মন থেকে কেটে গেছে পুলিশ ভীতি। কারণ বিভিন্ন সময়ে সাধারন মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে পুলিশ প্রশাসনকে। করোনা কালে চরম দুঃসময়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে পূর্ব বর্ধমান জেলা সহ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সহায়তা প্রদান করে মানুষের মনে জায়গা করে নিয়েছে তারা। 

বুধবার কনকনে ঠান্ডায় অল্প স্বস্তি দিতে আবারও অসহায় মানুষদের দরজায় দরজায় পৌঁছালেন খন্ডঘোষ থানার অফিসার ইনচার্জ রাজেশ মাহাতো সহ পুলিশ আধিকারিকরা। খন্ডঘোষ থানার বিভিন্ন এলাকায় অসহায় দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে এক শত অসহায় মানুষের হাতে শীত বস্ত্র স্বরুপ কম্বল তুলে দেওয়া হয়। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সমাজের বিশিষ্ট মানুষেরা। 

এই তীব্র শীতের সময় উন্নত মানের কম্বল শীতের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে অসহায় দিন দরিদ্র মানুষেরা। আগামীতে এইরূপ কর্মসূচি বহাল থাকবে বলেও জানান খণ্ডঘোষ থানার পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.