গত বেশ কিছুদিন ফের উত্তপ্ত বাংলাদেশ। দেদার লুট চলছে ওপার বাংলার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িতে। এবার পদ্মা পারের উত্তেজনার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে দোষের ভার ঠেলে দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
গত বুধবার রাতের মধ্যে বঙ্গবন্ধুর বাড়ি থেকে প্রায় ছয় কেজি লোহা বার করে নিয়ে গেছে কিছু মানুষ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুজিবর রহেমানের বাড়ি। এরই মধ্যে গত পাঁচ তারিখে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে বার্তা দিয়েছিলেন। তাই এবার ইউনুস সরকার এই উত্তেজনার দায়ভার চাপিয়েছে শেখ হাসিনার ওপর। সেই কারণে ঢাকার পক্ষ থেকে নয়া দিল্লি কাছে অনুরোধ করা হবে যাতে শেখ হাসিনাকে কোনরকম বিবৃতি দিতে না দেওয়া হয়। ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতি করা হাতে মোকাবেলা করার জন্য বার্তা দেওয়া হলেও সেই মত কোনরকম পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।







