জেলা

নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিন। ময়নাগুড়িতে আবেদন মিঠুনের। মহাগুরুর আবেদনকে ফিল্মি ডায়লগ। কাজে আসবে না বলে কটাক্ষ তৃনমূলের।

নিজের মূল্যবান ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন। আমরা সোনার বাংলা গড়বো। ময়নাগুড়িতে ভোট প্রচারে এসে নতুন ভোটারদের কাছে এই আবেদন করে গেলেন মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় এর সমর্থনে রবিবার সন্ধায় ময়নাগুড়িতে রোড় শো করেন মিঠুন চক্রবর্তী। প্রায় এক ঘন্টা ধরে রোড শো করেন তিনি। আর এই দিন মিঠুনের রোড শো তে কয়েক হাজার মানুষের ভিড় হয়। আর এর জেরে ময়নাগুড়ি কার্যত অবরুদ্ধ হয়ে যায়।

রোড শো শেষ করে মিঠুন চক্রবর্তী সাংবাদিক দের মুখোমুখি হয়ে নতুন ভোটারদের কাছে আবেদন করে বলেন বিজেপি সোনার বাংলা গড়বে। তাই তাঁরা ভোট নষ্ট না করে সবাই মিলে জোট বেঁধে যেনো বিজেপিকে ভোট দেয়।

মিঠুন চক্রবর্তীর এই আবেদন কে কটাক্ষ করেছেন তৃনমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য নিতাই কর। তিনি বলেন মমতা ব্যানার্জী ছাত্র যুবদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ইতিমধ্যে উন্নত বাংলা গড়ে ফেলেছেন। তাই মানুষ তৃনমূলের সাথে আছে। আর সোনার বাংলা এই জাতীয় ডায়লগ সিনেমায় ভালো লাগে। বাস্তবে নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.