অনুপম জানা, পূর্ব মেদিনীপুর : কাঁথি
দুর্গাপূজা মানেই বাঙালির আবেগ, উদ্দীপনা, ভালোবাসা আর দীর্ঘ প্রতীক্ষার উৎসব। এক বছরের প্রতীক্ষার পর দেবী দুর্গার আগমনের আনন্দে মেতে ওঠে বাঙালি সমাজ। তবে মহাদশমীর দিনে দেবীর বিদায়ের সুর বাজতেই শুরু হয় বিজয়ার আবহ। এই বিজয়ার সন্ধিক্ষণে কাঁথি ১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনটি ক্লাবকে প্রদান করা হল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-বন্ধন শারদ সম্মান ২০২৫।
এই সম্মান তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল।
ক্লাবগুলির হাতে এই সম্মান পৌঁছে দেওয়ার মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।







