জেলা

শান্তিপুরে ৭ জনকে কামড়ালো ক্ষ্যাপা শিয়াল

একের পর এক ব্যক্তিকে শিয়ালের কামড়। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি সাত জনেরর পরিবারবর্গ এবং আতঙ্কের ফলে এলাকার বেশ কিছু মানুষজন চিকিৎসা করাতে উপস্থিত হলেন হাসপাতালে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামে। প্রত্যেকেই জানান তাদের আক্রান্ত হওয়ার কথা, এলাকাবাসীরা জানাচ্ছেন বিকালের পর থেকে সন্ধ্যা সময় ওই রাস্তায় মাঝেমধ্যেই দেখা যায় শেয়াল তবে এভাবে কামড়াতে দেখা যায়নি কখনো।

বর্তমানে ওই এলাকায় এতটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে কেউ ঘর থেকে বের হতে পারছে না, ঘটনা জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত বিডিও থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়েছে বনদপ্তরেও। সকলেরই দাবি ঐ ক্ষিপ্ত শেয়াল কে ধরে নিয়ে যাক বনদপ্তর না হলে এরপরে এ ধরনের আরও দুর্ঘটনা ঘটতেই থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.