কলকাতা

২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ব্যাংকের লকার থেকে চুরি! দাবি এক চিকিৎসকের

শ্যামবাজারের কৃষ্ণরাম বোস স্ট্রিটের বাসিন্দা এক প্রৌঢ়া এবং তাঁর চিকিৎসক পুত্র ও তাঁর ৯০ বছর বয়সী মায়ের যৌথ নাম একটি লকারে প্রায় ২০০ গ্রাম সোনার গয়না সংরক্ষণ করছিল। এই স্বর্ণালঙ্কারের বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।ওই প্রৌঢ়ার দাবি, তাঁর ব‌্যাঙ্কের লকারের একটি স্টিলের বাক্সে প্রায় কুড়ি লাখ টাকা দামের দু’শো গ্রাম সোনার গয়না রাখা ছিল। এ ছাড়াও অন‌্য কাঠের বাক্সে ছিল আরও কিছু গয়না। সম্প্রতি তিনি প্রয়োজনে ওই লকারটি খুলে দেখতে পান, ভিতর থেকে উধাও গয়নাভর্তি ওই স্টিলের বাক্স।

যথারীতি তিনি ব্যাঙ্ককে দ্রুত লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এবং ব্যাংক আধিকারিকরা জানান লকারের ভিতর যা-ই থাক না কেন, তার দায়িত্ব ব‌্যাঙ্কের নয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের এমন গাছাড়া মানসিকতায় ক্ষুব্ধ ওই চিকিৎসক। এর পর তারা পুলিশের দ্বারস্থ হন।

এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ব্যবস্থা গঠনের নির্দেশ দেওয়া হবে বলে জানান পুলিশ।
তদন্তের পর যদি সংশ্লিষ্টদের বিরুদ্ধে অপরাধপ্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.