২০২৪ সালের ২২শে মে ওবিসি মামলার প্রথম রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। সেই রায়তেই ২০১০ সালের পর থেকে জারি করা সব ওবিসি শংসাপত্র বাতিল করে। তবে সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। সেখানে আগামী ১লা সেপ্টেম্বর শুনানির কথা রয়েছে। তাই কলকাতার উচ্চ আদালত মঙ্গলবার আগামী শুনালির দিনক্ষণ চূড়ান্ত করল।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য নতুন করে সমীক্ষা করে ওবিসি তালিকা প্রকাশ করে। এরপর সেই বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। তারপরেই নতুন বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এরপরেই রাজ্যে সরকার দ্বারস্থ হয় দেশের শীর্ষ আদালতে। হাইকোর্টের সেই অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেয় সর্বোচ্চ আদালত। সেই মামলা মঙ্গলবার হাইকোর্টের শুনানি উঠলেই আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় আগামী ১লা সেপ্টেম্বর ওবিসি মামলার রায় শোনাবে সুপ্রিম কোর্ট। তারপরেই কলকাতার উচ্চ আদালতের তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থর ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানির চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে।
সুপ্রিম কোর্টের বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ দেওয়া জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট প্রকাশ স্থগিত সহ ওবিসি তালিকা স্থগিত করার রায়ের শুনানি হবে ৯ই সেপ্টেম্বর। এরপরেই কলকাতা হাইকোর্ট নিজের অবস্থান স্পষ্ট করে। সেখানেই আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যতদিন না ওই দুই শুনানি শীর্ষ আদালতে হচ্ছে ততদিন হাইকোর্টে শুনানির কোনও সুযোগ থাকছে না। তাই এই দুই মামলার শুনানি হবে আগামী নভেম্বর মাসে। পাশাপাশি সেই সুনানির আগে দুপক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।







