জেলা

মালদা মেডিক্যাল কলেজের মর্গে বেওয়ারিশ লাশের স্তুপ ? কেন দেরিতে সৎকার ! অঙ্গপাচারের সম্ভাবনা ! চলছে রাজনৈতিক তরজা , উঠছে একাধিক প্রশ্ন

মর্গে মাসের পর মাস ধরে পরে রয়েছে মৃতদেহ ! উল্লেখ্য একটি বা দুটি মৃতদেহ নয় , বলে চলে মৃতদেহের স্তুপ। কোনো দাবিদার না থাকায় , বেওয়ারিশ লাশ বলেই দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে , মৃতদেহ গুলিকে ? মালদা মেডিক্যাল কলেজের এই বেহাল ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। পাশাপাশি মৃতদেহ থেকে অঙ্গ পাচার হচ্ছে কিনা তা নিয়েও দানা বাঁধছে রহস্য।

উল্লেখ্য , প্রায় এক সপ্তাহ আগে , মালদা মেডিকেল কলেজের মর্গে থাকা মৃতদেহের সংখ্যা ছিল প্রায় ৬০। কোনো দাবিদার না থাকায় , দীর্ঘদিন ধরেই ওই মৃতদেহ গুলো বেওয়ারিশ লাশ হিসেবে পরে ছিল বলে খবর। বিবিগ্রাম দফন কফন কার্য সমিতি, দেহ গুলো সৎকারের দায়িত্ত নেয়। সৎকারের জন্য , দেহ পিছু ৭৪ টাকা করেও দেওয়া হয় রাজ্য সরকারের তরফে । কিন্তু সমিতির প্রশ্ন , এই টাকায় কি হবে ? তাদের দাবী , দেহ সৎকারের জন্য অন্তত ৫ হাজার টাকা খরচ প্রয়োজন। পাশাপাশি , বহু দেহ একদম পঁচে গোলে গেছে বলেও দাবী তাদের।

দফন কফন কার্য সমিতির সম্পাদক হক জাফর ইমামেরে দাবী , “একেবারের পচাগলা দেহ দেওয়া হয়। আপনি তো পরীক্ষা করে বুঝতেই পারবেন না, কোন অঙ্গ রয়েছে, আর কোন অঙ্গ নেই। আমাদের অত সময় নেই, বেওয়ারিশ লাশগুলোকে খুলে দেখা। অঙ্গ পাচারের সম্ভাবনা অবশ্যই আছে। হতেই পারে।” তিনি আরো বলেন, “আমাকে একটা দেহ সৎকারের জন্য রাজ্য সরকার ৭৪ টাকা দেয়। এতে একটা বাঁশও হয় না। আমার খরচ হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা।”

উল্লেখ্য , মালদার এই মৃতদেহের স্তুপ নিয়ে , শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। গেরুয়া শিবিরের মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান , “গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি হয়ে যায়। এর একটা আন্তর্জাতিক চক্র রয়েছে। আগেও দেখা গিয়েছে, কলকাতা-সহ বিভিন্ন জেলার মর্গ থেকে অঙ্গপ্রত্যঙ্গ বাংলাদেশে চলে যাচ্ছে।”

সরব হয়েছে কংগ্রেসও। হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মুস্তাক আলমের কথায় , “ময়নাতদন্তের পর মৃতদেহ মর্গে রাখা হয়। কিন্তু, আমার প্রশ্ন, মর্গে বেওয়ারিশ লাশ কতদিন রাখা যেতে পারে? বড়জোর কয়েকমাস হতে পারে। কেন দেড়-দু’বছর বেওয়ারিশ লাশ ফেলে রাখা হবে?আর মৃতদেহ সৎকারের জন্য ৭৪ টাকা দেওয়া হয়। কিডনি বিক্রির উদ্দেশ্য রয়েছে, নাকি অন্য কোনও কারণ, জেলাশাসককে বলব বিষয়টি দেখার জন্য।”

তবে অবশ্য , মালদার তৃণমূল জেলা পরিষদের সহসভাপতি এটিএম রফিকুল হোসেন জানিয়েছেন , “একটা দুটো দেহ দেরিতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। দেরিতে দেহ দেওয়া হচ্ছে কেন, সেটা আমরা দেখছি। আর সমব্যথী প্রকল্পে ২০০০ টাকা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সেটা লাগু করা যায় কি না, সেটা দেখছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.