বিদেশ

মাঝআকাশে বিপর্যয়, আলাস্কায় ভেঙে পরল মার্কিন যুদ্ধবিমান, প্রাণে বাঁচলেন পাইলট

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন আলাস্কার মানুষ। মার্কিন বায়ুসেনার অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মাঝ আকাশ থেকেই ভয়াবহ প্রযুক্তিগত সমস্যায় পরে। প্রায় এক ঘণ্টা ধরে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কনফারেন্স কলে যোগাযোগ রেখে বিমানটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন পাইলট। তবে শেষ পর্যন্ত বিমানটি রানওয়েতে আছড়ে পরে বিস্ফোরণ ঘটে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান পাইলট।

উড্ডয়নের পরই বিমানটির সামনের অংশ ও হাইড্রলিক লাইনে বরফ জমে জটিল সমস্যা তৈরি হয়। ল্যান্ডিং গিয়ার রিট্র্যাক্ট করতে পারেননি পাইলট। পাশাপাশি অবতরণের চেষ্টা করলে বিমানটির ‘নোজ গিয়ার’ লক হয়ে যায়। যার ফলে বিমান বারংবার মাটিতেই আছে বলে সিগন্যাল দিতে থাকে, যদিও সেটি মাঝ আকাশে উড়ছিল।

এই জটিল পরিস্থিতি সামাল দিতে পাইলট বেসে থাকা ৫ জন ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেন। প্রায় ৫০ মিনিট ধরে কনফারেন্স কলে একাধিক উপায় খুঁজে দেখা হয়। তবে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়।

অবশেষে বিকল্প না দেখে ইমার্জেন্সি ইজেকশন সিস্টেম ব্যবহার করে ককপিট থেকে বেরোতে সক্ষম হয় পাইলট। এরপর প্যারাশ্যুটের সাহায্যে তিনি নিরাপদে মাটিতে নেমে যায়। তবে মুহূর্তের মধ্যেই আলাস্কার Eielson Air Force Base-এর রানওয়েতে আছড়ে পরে যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গেই তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর বায়ুসেনার তরফে জানানো হয়েছে, পাইলট সুস্থ আছেন। তবে কিছু আঘাতের জন্য বর্তমানে চিকিৎসকদের পরামর্শে রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এই ঘটনায় প্রাণ হানির ঘটনা ঘটেনি। তবে কীভাবে এমন মারাত্মক প্রযুক্তিগত ত্রুটি ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মার্কিন বিমানবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.