দুই বন্ধুর পছন্দ একই মেয়েকে। বন্ধুকে খুন করে টুকরো টুকরো করলেন এক বন্ধু। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রমেশ মহেশ্বরী , বাড়ি গুজরাটের নখটরানার মুরু গ্রামে। ২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল ওই যুবক। একাধিক জায়গায় তার খোঁজ চালানো হলেও খোঁজ মিলছে না তার। থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন যুবকের পরিবার। ৬ দিন পর খোঁজ পেলে তার । একাধিক এলাকা থেকে উদ্ধার হলো তার খন্ড খন্ড হওয়া মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর , তার এক বন্ধু যুবককে খুন করেছে । জানা যাচ্ছে, একটি যুবতিকে পছন্দ হয়েছিল দুই বন্ধুর। সেই যুবতিকে নিয়ে গণ্ডগোলের জেরেই বন্ধুকে খুন করে আরেক বন্ধু। অভিযুক্তের নাম কিশোর । জানা গেছে, সমাজ মাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয় কিশোরের। সেই যুবতিকে বেশ পছন্দ করতেন কিশোর। কথাবার্তার মাধমে ধীরে ধীরে কিশোর তার প্রেমে পড়ে যায়। তবে যুবতি তেমন কথা বলতে চাইত না। এবং পুরো ঘটনাটি যুবতি রমেশকে জানায়। এরপর থেকে রমেশের সঙ্গে গণ্ডগোল শুরু হয় ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় , ওই যুবতির বিষয়ে কথা বলার নাম করে রমেশকে গ্রামের বাইরে দেখা করতে বলে কিশোর। কথা বলার মাঝে ছুরি বের করে রমেশের মাথা , হাত এবং পা কেটে ফেলে। তার দেহের কিছু অংশ নালার জলে ভাসিয়ে দেয় কিশোর। বাদ বাকি দেহাংশ মাটিতে পুঁতে দেয় ওই যুবক। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ডায়েরি করা হলে তদন্ত করে পুলিশ কিশোরকে গ্রেপ্তার করে । এবং অভিযুক্তকে হেফাজতে রেখে জেরার জন্য আদালতে হাজির করাচ্ছে পুলিশ।







