সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ে। এর মধ্যে কিছু মজার হয়, কিছু আবেগপ্রবণ, আর কিছু রীতিমতো ক্ষোভ উসকে দেয়। সম্প্রতি এমনই এক ভিডিও নেটমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, যা দেখে অনেকেই হতবাক।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক কিশোর দাবি করছে মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে, এবং সুযোগ পেলে সেটি ভেঙে পুনরায় মসজিদ বানানো হবে। শিশুটি আরও বলে, “যে কোনও মন্দিরই হোক, ভেঙে মসজিদ গড়া হবে।” নিজের পরিচয় হিসেবে সে ‘মোহাম্মদ সাবির’ নাম উল্লেখ করে জানায়, মন্দিরের প্রতি তার বিরূপ মনোভাব রয়েছে।
ভিডিওতে আরও শোনা যায়, সে কোনোদিন পড়াশোনা করেনি এবং এখনও অস্ত্র হাতে নেওয়া বাকি। আশ্চর্যের বিষয়, বক্তব্য দেওয়ার সময় তার চারপাশে কয়েকজন হিন্দু উপস্থিত ছিলেন, যারা মুচকি হাসি দিয়ে পুরো ঘটনা দেখছিলেন।
ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, “এ ধরনের মানসিকতা বড় হয়ে সন্ত্রাসের দিকে ঠেলে দেয়।” অন্যরা বলেছেন, “এই কিশোর ইতিমধ্যেই বিপজ্জনক মনোভাবের অধিকারী, শুধু অস্ত্র হাতে দেওয়া বাকি।”







