তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত দিনহাটা । বিজেপি মন্ডল সভাপতি বাড়ি ভাঙচুর পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । আহত গুরুতর দুই তৃণমূল কংগ্রেস কর্মী বর্তমান দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর দিনহাটা নিগমনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল । অন্যদিকে আমবাড়ী এলাকায় বিজেপির কর্মীসভা অনুষ্ঠিত হয় । তৃণমূলের অভিযোগ নিগম নগর পথসভা থেকে ফেরার পথে তাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপি । ঘটনায় নুর ইসলাম মিয়া ও ময়নাল শেখ নামে দুই তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর আহত হয় । যাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আহত গুরুতর হওয়ায় তাদের কোচবিহারে রেফার করা হয়। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল পথেরসভার পর হঠাৎ একদল দুষ্কৃতী নিয়ে বিজেপি 23 নম্বর মণ্ডলের সভাপতি বিদ্যুৎ কুমার সরকারের বাড়িতে চড়াও হয় ও তার বাড়ি ভাঙচুর চালায় । অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ফের দিনহাটা ।
Read Next
November 14, 2026
বিজেপির পতাকা ব্যবহার করে অরাজকতা বরদাস্ত নয়, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের! এফআইআরের নির্দেশ
November 13, 2026
ফোনে নজরদারির অভিযোগ রাহুল গান্ধীর, মোদিকে বিতর্কে আমন্ত্রণ! পাল্টা কটাক্ষ বিজেপির
November 13, 2026
পুলিশের আধুনিকীকরণে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 13, 2026
‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙা আপাতত বন্ধ! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূল নেতার, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির
November 13, 2026
আবাস যোজনায় বড় ঘোষণা! আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, ভুয়ো প্রাপকদের নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
November 13, 2026
মিশন উত্তরপ্রদেশ: নভেম্বরের শেষেই ময়দানে নামছেন অমিত শাহ
Related Articles
Check Also
Close







