জেলা

রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০০, শীর্ষে মুর্শিদাবাদ

বঙ্গে ডেঙ্গু বাড়তে বাড়তে ৭০০ ছড়াল। এই ভরা চৈত্রের গরমে ডেঙ্গুর দাপট কেউ ভাবতে পারেনি। সাথে সাথে (Bird Flue) নিয়ে কপালে ভাঁজ স্বাস্থ্যকর্মীদের।
১লা জানুয়ারি থেকে ৩রা এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় এখন মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৭৪। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, বছরের ১৪তম সপ্তাহ পর্যন্ত এই পরিসংখ্যান মিলেছে।
আক্রান্তের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে টপকে শীর্ষ এখন মুর্শিদাবাদ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়া। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মালদহ এবং হুগলি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় কলকাতা রয়েছে ষষ্ঠ স্থানে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর থেকে মশাবাহিত এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫৬৩টি নমুনা রিপোর্ট পজিটিভ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.